রাজনীতিবন্দর
সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুলের
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিষয়টি উত্থাপনের অনুরোধ জানিয়েছেন তরিকুল সুজন। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের সাথে সাক্ষাৎ করে তিনি এই দাবি জানান এবং একটি লিখিত বক্তব্য পেশ করেন।
লিখিত বক্তব্যে তরিকুল সুজন উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড ও বন্দর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ২০ লক্ষাধিক মানুষের বসবাস। শিল্পসমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ এই জেলায় হৃদরোগ, বার্ন ইউনিট, কিডনি ডায়ালাইসিস বা নিউরোলজির মতো জরুরি চিকিৎসার পর্যাপ্ত অবকাঠামো নেই। ফলে সামান্য জটিলতায় রোগীদের ঢাকায় ছুটতে হয়। তিনি জানান, ২০২২ সালের ৪ জানুয়ারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রজ্ঞাপন জারি হলেও চার বছরেও এর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সাক্ষাৎকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জের পরে অনুমোদন পেয়েও মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা মেডিকেল কলেজ নির্মাণে অনেক দূর এগিয়ে গেছে। অথচ নারায়ণগঞ্জের সাবেক জনপ্রতিনিধিরা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়ায় জেলাটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেট্রোরেলের মতো সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। জনস্বার্থে এই অধিবেশনে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি তোলার জন্য তিনি সংসদ সদস্যের প্রতি বিনীত অনুরোধ জানান।
এ সময় সংসদ সদস্য আবুল কালামের সাথে সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম এবং মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

লোড হচ্ছে...