রাজনীতিসদর
গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ গড়তে কোনো আপস নয়: মুফতি মাসুম বিল্লাহ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন (গ্রিন এন্ড ক্লিন) শহর হিসেবে গড়ে তোলার দাবিতে সোচ্চার হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি নারায়ণগঞ্জকে সাধারণ মানুষ ও মা-বোনদের চলাচলের উপযোগী করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি কঠোর আহ্বান জানান।
মুফতি মাসুম বিল্লাহ বিবৃতিতে বলেন, "আমরা আমাদের প্রিয় নারায়ণগঞ্জকে গ্রিন এন্ড ক্লিন শহর হিসেবে দেখতে চাই। ফুটপাত এবং রাস্তায় সাধারণ মানুষ ও মা-বোনেরা যেন অনায়াসে এবং নিরাপদে চলাচল করতে পারেন, এটাই এখন শহরবাসীর প্রধান চাওয়া।" তিনি মনে করেন, একটি সভ্য ও আধুনিক শহরের প্রধান বৈশিষ্ট্যই হলো দখলমুক্ত ফুটপাত ও প্রশস্ত রাস্তা।
শহর সংস্কার ও ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির স্থান নেই বলে হুঁশিয়ারি দেন তিনি। মাসুম বিল্লাহ বলেন, "এ ব্যাপারে কোনো ধরনের শিথিলতা, সিমপ্যাথি, স্বজনপ্রীতি বা দলপ্রীতি শহরবাসী কোনোভাবেই মেনে নেবে না।" জনস্বার্থে গৃহীত যেকোনো কঠোর ও ন্যায়সংগত পদক্ষেপে সাধারণ মানুষ এবং তাঁদের সংগঠন প্রশাসনের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
নারায়ণগঞ্জের নাগরিক দুর্ভোগ লাঘবে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতিটি ইতিবাচক পদক্ষেপে সব সময় সহযোগিতা করার দৃঢ় প্রতিশ্রুতি দেন তিনি। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা এই নেতার।

লোড হচ্ছে...