নারায়ণগঞ্জবন্দর
বন্দর উপজেলায় নতুন ইউএনও শিবানী সরকার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শিবানী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এই পদে পদায়ন হন।
রোববার (৭ ডিসেম্বর) প্রথমে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র গ্রহণ করেন। এরপর বন্দর উপজেলায় পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি-এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। তাঁর আগের ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বদলি হওয়ায় রহিমা আক্তার ইতি কয়েক দিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন ইউএনও শিবানী সরকার এর আগে ঢাকা বিভাগীয় কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে পরিচয়ক্রমে বৈঠক করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

লোড হচ্ছে...