রাজনীতিসদর
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার
NHP NewsView

নিউজভিউ
মাহে রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করে আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লবের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. বিলাল হোসাইন খান। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিলাল হোসাইন খান বলেন, “রমজান হলো আত্মশুদ্ধি অর্জনের উপযুক্ত সময়। দেখতে দেখতে পবিত্র এই মাস আমাদের থেকে বিদায় নিতে চলেছে। আমাদের ব্যক্তিগত ও সমাজ জীবনে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক বলেন, “রমজানে মানুষের মাঝে খোদাভীতির যে বাস্তব রূপ ফুটে ওঠে, তা যদি সারা বছর অব্যাহত থাকত তবে দেশে প্রকৃত সুখ-শান্তি বিরাজ করত। সাহাবায়ে কিরাম এই রমজান মাসেই বদরের যুদ্ধে তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। আমাদেরও সেই আদর্শে বলীয়ান হয়ে খোদাদ্রোহী শক্তির মূলোৎপাটনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।”
থানা সেক্রেটারি আ. মজিদ তাঁর বক্তব্যে বলেন, রমজান আমাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজ থেকেও সকল অন্যায় ও অবিচার দূর করার শিক্ষা দেয়। সমাজকে কলুষমুক্ত করতে সকল স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ওয়ার্ড সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি হাফেজ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক হুমায়ুন কবির, যুব নেতা আরিফ এবং ছাত্র নেতা আব্দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...