নারায়ণগঞ্জসদর
পানি ট্যাংকের ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে দুইজন শ্রমিকের মৃত্যু
NewsView

নিউজভিউ
নির্মাণাধীন ভবনে পানি ধারণের ট্যাংকের ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ফতুল্লা কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় কাজ করার সময় এই ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।
নিহতরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. রানা (২২)।
তারা পরিবার নিয়ে ভোলাইল এলাকাতে ভাড়া বাসায় থাকতেন। দেলোয়ার পেশায় একজন রাজমিস্ত্রী এবং রানা পোশাক কারখানায় কাজ করতেন। ছুটির দিন হওয়াতে দেলোয়ারের সঙ্গে রাজমিস্ত্রীর কাজে এসেছিলেন। কয়েকমাস আগে রানা বিয়ে করেছিলেন বলে পরিবারের সদস্যদের বরাতে জানিয়েছে পুলিশ।
ফতুল্লার ওসি মাহবুব আলম বলেন, স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পানি ধারণের জন্য তৈরি ট্যাংকের ভেতর ঢুকে অচেতন হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

লোড হচ্ছে...