রাজনীতিসদর
বছরের প্রথম দিনে শীতার্তদের পাশে ছাত্র ফেডারেশন
NewsView

নিউজভিউ
নতুন বছরের প্রথম দিনটি কেবল উৎসবের মধ্য দিয়ে নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় পার করল বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাইদুর-সৌরভরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সাধারণ ও শ্রমজীবী মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
তীব্র শীতে কষ্টে থাকা স্থানীয় শীতার্ত মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দিতে নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। শৈত্যপ্রবাহের প্রকোপে যখন জনজীবন বিপর্যস্ত, তখন ছাত্র ফেডারেশনের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ও উষ্ণতা বয়ে এনেছে।

কম্বল বিতরণকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাঈদুর রহমান বলেন, "তীব্র শীতে অসহায় মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন ছাত্র হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি।"
তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, "সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য ভাগাভাগি করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, তবে এই হাড়কাঁপানো শীতে কেউ কষ্ট পাবে না।"
ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের পাশাপাশি এ ধরনের সেবামূলক কার্যক্রম তারা আগামীতেও অব্যাহত রাখবেন। বছরের প্রথম দিনে এমন মানবিক আয়োজনে স্থানীয় বাসিন্দারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

লোড হচ্ছে...