বিনোদন
না ফেরার দেশে ‘সূর্যকন্যা’ জয়শ্রী কবির
NewsView

নিউজভিউ
বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। গত ১২ জানুয়ারি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগনে জাভেদ মাহমুদ।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেত্রী। তার প্রয়াণে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনেই শোকের ছায়া নেমে এসেছে।
১৯৫১ সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা জয়শ্রী রায়ের চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল ওপার বাংলা থেকে। সাবেক এই ‘মিস ক্যালকাটা’ বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। ১৯৭৬ সালে ‘অসাধারণ’ সিনেমায় তিনি কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।
বাংলাদেশে জয়শ্রী কবিরের নাম জড়িয়ে আছে কালজয়ী সিনেমা ‘সূর্যকন্যা’র সাথে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমার ৫০ বছর পূর্ণ হয়েছে গত বছর। খ্যাতিমান পরিচালক আলমগীর কবিরের পরিচালনায় তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘নালিশ’, ‘শহর থেকে দূরে’ এবং ‘মোহনা’।
শিক্ষাজীবনে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করা জয়শ্রী কবির ছিলেন একাধারে অভিনেত্রী ও প্রযোজক। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং জয়শ্রী রায় থেকে জয়শ্রী কবির নামে পরিচিতি লাভ করেন।
তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি অধ্যায়ের অবসান হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনয়শিল্পী ও ভক্তরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করছেন।

লোড হচ্ছে...