নারায়ণগঞ্জসদর
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা
মঙ্গলবার মাঠে নামবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট
NHP NewsView

নিউজভিউ
জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আগামী ৩ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।
জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্বজুড়ে চলা সাম্রাজ্যবাদী শক্তির ধ্বংসাত্মক কার্যক্রমের তীব্র নিন্দা জানানো হবে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতারা এক বিবৃতিতে বলেন সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের স্বার্থে নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মঙ্গলবার বিকালের এই মানববন্ধনে নারায়ণগঞ্জের সকল প্রগতিশীল রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...