রাজনীতিসদর
খালেদা জিয়া আমাকে বলেছিলেন আমি আপনাকে মূল্যায়ন করতে জানি: গিয়াসউদ্দিন
NewsView

নিউজভিউ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন আমরা আপনাকে মূল্যায়ন করতে জানি। আজ তিনি আমাদের মাঝে নেই, আমি প্রিয় নেত্রীর মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের নেত্রীর সকল গুনাহখাতা মাফ করে জান্নাতবাসী করেন।"
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব স্মৃতিচারণ করেন।
স্মরণসভায় গিয়াসউদ্দিন নিজের বিএনপিতে যোগদানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "আমি অন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। ২০০১ সালে সাবেক এমপি, মন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন সাহেব আমাকে প্রথম নেত্রীর সাথে যোগাযোগের জন্য নিয়ে যান। নেত্রীর সাথে প্রথম তাঁর কার্যালয়ে সরাসরি বসে কথা বলেছিলাম। তখন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন— নারায়ণগঞ্জ-৪ আসন থেকে একজন প্রার্থী খুঁজছিলাম, চিন্তা করছিলাম কাকে দেবো। যারা বিদ্যমান রাজনীতির সাথে আছেন এখন তাদের দিয়ে করানো কঠিন হবে, তাই খোঁজ নিয়ে দেখলাম আপনাকে এই আসন থেকে আমার দলের প্রার্থী করতে পারি। আমি তখন অবাক হয়ে তাকিয়ে ছিলাম নেত্রীর দিকে। খালেদা জিয়া আমাকে তখন বলেছিলেন, আমি আপনাকে মূল্যায়ন করবো, ওই দল করবে না। আমি বলেছিলাম, আমাকে একটু সময় দেন আমি আমার মা-বাবার কাছে জিজ্ঞাসা করে নেই।"
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে তিনি আরও বলেন, "আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের এমন জায়গা নেই যেখানে তাঁকে নিয়ে সভা না করেছি। সরকারি তোলারাম কলেজে না যাওয়ার জন্য অনেকে বলেছিলেন। আমি বলেছিলাম আপনি আসেন, আমি তারেক রহমানকে তোলারাম কলেজে নিয়ে গিয়েছিলাম। যখন বর্ষাকালে পানি উঠে তখন আমার এলাকার মানুষ অনেক কষ্ট করেছিল। তখন তিনি বলেছিলেন— আমি যাবো সেখানে, যা সাহায্য পারি দিবো। সেদিন তিনি এসেছিলেন এবং বৃষ্টিতে ভিজে ভিজে মানুষের মাঝে ত্রাণ দিয়েছিলেন।"
প্রচণ্ড শীতের মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রবীণ নেতা বলেন, "আমি ফতুল্লা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তাঁরা এমন একটা স্মরণসভা ও দোয়ার আয়োজন করেছেন। হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই বিশাল উপস্থিতিই প্রমাণ করে আপনারা আমাদের নেত্রীকে কতটা ভালোবাসেন।"
ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...