নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় র্যাবের অভিযানে যুবক আটক, মাদক উদ্ধার
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক পেশাদার মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) র্যাব-১১ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন পিলকুনী পাঁচতলা গ্রামস্থ জনৈক মো. মাহফুজের ভাড়াবাড়ির নিচতলা থেকে অভিযান চালায়।
র্যাবের দেওয়া তথ্যানুযায়ী, আটককৃত অভিযুক্তের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৫৩ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত অভিযুক্তের নাম মো. জহিরুল ইসলাম সাহন (২৫)। তাঁর বর্তমান ঠিকানা পিলকুনী পাঁচতলা, কুতুবপুর ইউপি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
প্রাথমিক অনুসন্ধান ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে র্যাব দাবি করেছে, আটককৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছিলেন।
র্যাব-১১ আরও জানায়, জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনার জন্য র্যাব-১১, সিপিসি-১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

লোড হচ্ছে...