নারায়ণগঞ্জসদর
১১ দফা দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের তীব্র যানজট নিরসন হকারমুক্ত ফুটপাত নিশ্চিত করা এবং জেলাকে বিশেষ শ্রেণিতে উন্নীত করাসহ ১১ দফা দাবিতে রাজপথে নেমেছে নাগরিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি উত্থাপন করা হয়। সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন যে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলো এখন হকার ও অবৈধ ভাসমান দোকানের দখলে চলে গেছে। বিশেষ করে মীরজুমলা রোড বঙ্গবন্ধু সড়ক এবং সিরাজউদ্দৌলা সড়ক থেকে দ্রুত হকার উচ্ছেদের দাবি জানান তারা। এছাড়া ২নং রেল গেট এলাকা থেকে বাস স্টপেজ অপসারণ এবং উল্টো পথে যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি শহরে অবৈধ ইজিবাইক প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বক্তারা ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল চাষাঢ়া পর্যন্ত সীমাবদ্ধ রেখে ১নং রেল গেট থেকে চাষাঢ়া পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তরের প্রস্তাব দেন। একইসঙ্গে নারায়ণগঞ্জের সাথে মেট্রোরেল সংযোগ স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। ২নং রেল গেট থেকে চাষাঢ়া মহিলা কলেজ পর্যন্ত অস্থায়ী রাস্তাটি সংস্কার করে দ্রুত যান চলাচলের জন্য উন্মুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। জনস্বার্থ রক্ষায় শায়েস্তা খান সড়কের নবনির্মিত অব্যবহৃত আদালত ভবনে হার্ট সেন্টার বার্ন ইউনিট ও কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপনের দাবি জানানো হয়েছে।
শহরের সিটি পার্ক জল্লারপাড় লেক ও বাবুরাইল খালের কচুরিপানা পরিষ্কার রাখা এবং হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ সংস্কার করে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। এছাড়া নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি জোরদার এবং আবাসিক সাবমারসিবল ব্যবহারকারীদের ওপর আরোপিত ৫ শতাংশ পানির কর বাতিলের দাবিও জানানো হয় এই মানববন্ধন থেকে।
সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ কুতুব উদ্দিন আহাম্মদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলমের হাতে স্মারকলিপি তুলে দিয়ে নেতারা হুশিয়ারি দেন যে এসব দাবি বাস্তবায়িত না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

লোড হচ্ছে...