নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে যুবশক্তি নেতাদের প্রাণনাশের হুমকির অভিযোগ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তির জেলা কমিটির শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তার স্বার্থে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০২৬) করেছেন সংগঠনের সিনিয়র সংগঠক মো. জাহিদুল হক বাঁধন।
হুমকির শিকার অন্য নেতারা হলেন সংগঠনের জেলা আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ’ নামক একটি ফেসবুক আইডি থেকে তাদের ছবি পোস্ট করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোড হচ্ছে...