নারায়ণগঞ্জসদর
এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে দলটির তিন কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতের ঘটনা এটি।
আহতরা হলেন, রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)। প্রথমে তাঁদের সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় অজ্ঞাত কয়েকজন পোস্টারিংয়ে বাধা দেয়। প্রতিবাদ করলে তারা কর্মী তামিমকে মারধর করে।
এই ঘটনার জেরে বুধবার দুপুরে তামিম, রিয়াদ ও বায়েজিদ মিতালী মার্কেটে গেলে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর ছুরি সিয়ে হামলা চালায়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর মুহাম্মদ আবদুল বারিক বলেন, "ভুক্তভোগীসহ এনসিপির নেতাকর্মীরা থানায় এসেছেন। তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি। তথ্য প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

লোড হচ্ছে...