খেলা
অনূর্ধ্ব-১৬ বালিকা র্যাপিড
দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের মেয়ে নাফির সফলতা
NewsView

নিউজভিউ ডেস্ক
গত ২৪ এপ্রিল (শুক্রবার) সকালে ঢাকার ধানমন্ডির রিয়াকোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৬ বালিকা র্যাপিড দাবা প্রতিযোগিতা। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২৫টি জেলার প্রায় ৮০ জন কিশোরী দাবাড়ু অংশ নেয়।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. আমিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন এবং হ্যাটট্রিক মহিলা দাবা চ্যাম্পিয়ন নুসরাত আঞ্জুম।
১০ মিনিট সময় ও প্রতি চালে ৫ সেকেন্ড ইনক্রিমেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা মেট্রোপলিটনের ওয়ারিসা হায়দার।
প্রথম রানারআপ হয় ভোলা জেলার জিন্নাত আক্তার শাহনাজ এবং দ্বিতীয় রানারআপ হয় নারায়ণগঞ্জ জেলার সিদরাতুল মুনতাহা নাফি।
প্রতিযোগিতায় ১৫টি ক্যাটাগরিতে ১৮ জনকে পুরস্কৃত করা হয়।
শিশু-কিশোরদের মেধা বিকাশ এবং দাবা খেলায় উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

লোড হচ্ছে...