নারায়ণগঞ্জ
ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬০ মাস
শহীদ মিনারে আলোক প্রজ্বালন আজ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৬০ মাস আগামী আজ বুধবার (৮ জুন)। দেশও দেশের বাইরে আলোচিত এই নির্মম হত্যার বিচার এখনও হয়নি। দিনটি উপলক্ষে প্রাতি মাসের মতো আলোক প্রজ্বালন ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোট।
বুধবার সন্ধ্যা ৭টায় চাষাড়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ডাকা হয়েছে।
এতে ত্বকীর বাবা রফিউর রাব্বিসহ নাগরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা বক্তব্য রাখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন। তিনি সবাই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং অভিযোগপত্র অচিরেই আদালতে দেওয়া হবে। কিন্তু এত বছর পরও সেই অভিযোগপত্র জমা পড়েনি। ত্বকী হত্যার বিচার ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

লোড হচ্ছে...