আন্তর্জাতিক
রুশ ২ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস
NewsView

নিউজভিউ
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের বিচারিক ফাইল নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মাঝেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে এতদিন যে অস্পষ্টতা ছিল, তা নিয়ে প্রথমবারের মতো নিজের ভুলের দায় স্বীকার করে নিয়েছেন তিনি।
গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) বিল গেটস জানান, তাঁর দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল। পরবর্তীতে জেফরি এপস্টিন এই বিষয়টি জেনে ফেলেছিলেন। তবে গেটস স্পষ্ট করেছেন যে, ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না। মূলত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর এই তথ্য সামনে আসে, যা পরবর্তীতে ফাউন্ডেশনের মুখপাত্রও নিশ্চিত করেছেন।
সভায় গেটস কর্মীদের কাছে সরাসরি ক্ষমা চেয়ে বলেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তাঁর কাছে নিয়ে যাওয়া ছিল এক ‘বিরাট ভুল’। তিনি বলেন, "আমার ভুলের কারণে অন্য যারা এই বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।" তবে তিনি এটিও জোর দিয়ে বলেন যে, তিনি নিজে কোনো অবৈধ কাজের সাথে জড়িত ছিলেন না এবং কোনো অবৈধ কার্যক্রম দেখেননি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে দেখা গেছে, জেফরি এপস্টিনের কারাদণ্ড হওয়ার পরেও বিল গেটস দাতব্য কার্যক্রমের আলোচনার অজুহাতে তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। এই বিষয়টি নিয়েই দীর্ঘদিন ধরে গেটস ব্যাপক সমালোচনার মুখে ছিলেন।

লোড হচ্ছে...