রাজনীতি
সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করল ১১ দলীয় জোট
NHP NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ১৩ জনের নাম প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, নির্ধারিত ১৩টি আসনের মধ্যে জোটের প্রধান দল জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ৮ জন। বাকি ৫টি আসন জোটের অন্যান্য শরিক দল এবং বিশেষ ক্যাটাগরি থেকে পূরণ করা হয়েছে। এই তালিকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের অন্তর্ভুক্তি বিশেষভাবে নজর কেড়েছে।
জামায়াতে ইসলামী থেকে মনোনীতরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু এবং জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এই তালিকায় রয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম ও শহীদ জননী রোকেয়া বেগম জোটের সমর্থন পেয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে ২৬ এপ্রিল আপিল করা যাবে এবং তা নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। ৩০ এপ্রিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পর আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, সংসদের বর্তমান আসন বণ্টন অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১৩টি আসন পাবে। বাকি একটি আসন পাবেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। নির্বাচন কমিশন জানিয়েছে, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

লোড হচ্ছে...