রাজনীতিসোনারগাঁও
হাতপাখাকে একবার যাচাই করে দেখুন: গোলাম মসিহ
NewsView

নিউজভিউ
স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসিহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনী জনসভায় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে গোলাম মসিহ বলেন, “বিগত ৫৪ বছরে আপনারা অনেক দল ও প্রতীক দেখেছেন। এবার ইসলামের পক্ষের প্রতীক হাতপাখাকে একবার যাচাই করে দেখুন। ইনশাআল্লাহ, আপনাদের মুখে হাসি ফুটবে। পবিত্র কুরআনের ভাষ্যমতে, মানুষ নিজে তার ভাগ্য পরিবর্তন না করলে আল্লাহও তার ভাগ্য পরিবর্তন করেন না। আগামী ১২ তারিখ আপনাদের সামনে সেই ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে এর আগেও বারোবার নির্বাচন হয়েছে, কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। কারণ নেতা ও নীতি দুটিই ভুল ছিল। ভুল নেতা ও ভুল নীতি থেকে কখনো ভালো ফল আশা করা যায় না। আপনারা হাতপাখায় ভোট দিয়ে দেখুন, নির্বাচনের পর আর কাউকে ভয়ে পালিয়ে বেড়াতে হবে না।”
ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে গোলাম মসিহ বলেন, “ইসলাম ইনসাফের ধর্ম। আমরা বিজয়ী হলে জাত, ধর্ম বা রাজনৈতিক দল দেখে নয়, বরং মানুষ হিসেবে সবার জন্য সমান ইনসাফ কায়েম করা হবে। ইনশাআল্লাহ, একটি বৈষম্যহীন সমাজ উপহার দেব আমরা।”
গণমিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এবং সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সোহেল প্রধানসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। মিছিলে হাতপাখা প্রতীকের সমর্থনে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

লোড হচ্ছে...