নারায়ণগঞ্জ
ত্বকী হত্যা মামলা
রিমান্ড শেষে কারাগারে জামশেদ
NewsView5

নিউজভিউ ডেস্ক
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
তিনি জানান, রিমান্ডে থাকা অবস্থায় জামশেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তাকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়ার পর তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৪ জুন মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জামশেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তবে তদন্ত কর্মকর্তার ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে তাকে রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সময় বৃদ্ধির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যাব-১১ জামশেদ শেখকে গ্রেপ্তার করে। এর আগে এক দফা রিমান্ডে নেওয়া হলেও পরে তাকে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ দুই দিনের রিমান্ড শেষে আবারও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

লোড হচ্ছে...