নারায়ণগঞ্জ
তোলারাম কলেজে ভাষা শহীদদের প্রতি ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
NewsView

নিউজভিউ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি তোলারাম কলেজে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা সরকারি তোলারাম কলেজ শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ভাষা শহীদদের স্মরণে তারা কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং বিনম্র শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত সভায় বক্তারা ৫২-এর ভাষা আন্দোলনের চেতনাকে বর্তমান সময়ের গণতান্ত্রিক লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান বলেন, "৫২-এর ভাষা আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চিরন্তন অনুপ্রেরণা। আমরা অঙ্গীকার করছি, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। মাতৃভাষায় বিজ্ঞানভিত্তিক ও জনমুখী শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ছাত্র ফেডারেশন রাজপথে আপসহীন থাকবে।"
কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, "একুশের আন্দোলন কেবল ভাষার অধিকার ছিল না, এটি ছিল সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা মাতৃভাষার শুদ্ধ চর্চা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা করছি।"
সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, "ভাষা শহীদদের আদর্শ ধারণ করে আমরা একটি সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের লড়াই অব্যাহত রাখব।"
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখার সদস্য আবু তালহা, জাহিদ, সুমাইয়া বাবলী, সুমাইয়া, সিয়াম সরকার এবং ভোলাইল অঞ্চলের সদস্য আকিবসহ অন্যান্য নেতাকর্মীরা। নেতৃবৃন্দ একযোগে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সকল ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...