রাজনীতিসোনারগাঁও
হাতপাখা বিজয়ী হলে নুনেরটেকে ট্রলার নয় গাড়ি নিয়ে আসব: গোলাম মসিহ
NewsView

নিউজভিউ
সোনারগাঁয়ের বিচ্ছিন্ন চরাঞ্চল নুনেরটেকের মানুষের যাতায়াত কষ্ট দূর করতে এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় নুনেরটেক এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গোলাম মসিহ বলেন, “আজ নুনেরটেকে আমাকে ট্রলার নিয়ে আসতে হয়েছে। ইনশাআল্লাহ, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে এই অবহেলিত এলাকায় এমন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব যেন আমাকে আর ট্রলারে নয়, সরাসরি গাড়ি নিয়ে আপনাদের কাছে আসতে পারি।” চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ দূর করাকে তিনি নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেন।
স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, “নুনেরটেক এলাকায় চিকিৎসার জন্য মানুষকে পোহাতে হয় চরম ভোগান্তি। উন্নত চিকিৎসার জন্য আপনাদের যেন আর দূরে যেতে না হয়, সেজন্য আমরা এখানে একটি আধুনিক ক্লিনিক প্রতিষ্ঠা করব। এছাড়া এই চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বক্তব্যের শেষে তিনি আগামী ১২ তারিখ ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমাদ মুন্সীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ছানাউল্লাহ নূরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...