নারায়ণগঞ্জরূপগঞ্জ
নারায়ণগঞ্জে বসছে ১৬ দেশের গবেষকদের মিলনমেলা
NewsView

নিউজভিউ
ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক অধ্যয়নের বিশ্বজনীন প্রেক্ষাপট নিয়ে আগামী ১৫ জানুয়ারি থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘প্ল্যানেট ল্যাংলিট-২০২৬’। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বিশ্বের ১৬টি দেশের গবেষক ও শিক্ষাবিদগণ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সম্মেলনের আহ্বায়ক ড. মো. শামীম মন্ডল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে বিশ্বের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গবেষকরা অংশ নিচ্ছেন। সম্মেলনের জন্য জমা পড়া ৮৮৩টি গবেষণা প্রবন্ধের মধ্য থেকে কঠোর যাচাই-বাছাই শেষে প্রায় ৪০০টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন, যেখানকার নির্বাচিত প্রবন্ধগুলো বিশ্বখ্যাত চারটি ইনডেক্সড আন্তর্জাতিক জার্নালে প্রকাশের বিরল সুযোগ পাবে। এই প্রবন্ধগুলো আগামী জুন মাসের মধ্যেই প্রকাশিত হবে বলে আয়োজক পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্মেলনটি সফল করতে গ্রিন ইউনিভার্সিটির সাথে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মরগান স্টেট ইউনিভার্সিটি, মিশরের আল-আজহার ইউনিভার্সিটি, স্পেনের ইউনিভার্সিটি অব আলকালা এবং অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির মতো নামী প্রতিষ্ঠান। দেশের মধ্য থেকে সাউথইস্ট ও নর্দান ইউনিভার্সিটি এই আয়োজনের সঙ্গী হয়েছে।
আয়োজকরা জানান, ১৫ জানুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শুরু হবে। এতে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পরিবেশসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বৈশ্বিক আলোচনা হবে। ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক আয়োজনের সমাপ্তি ঘটবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শহিদুল্লাহ, গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলহাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...