শিক্ষাসদর
সন্তানদের ওপর নজর রাখতে অভিভাবকদের প্রতি কামালের আহ্বান
NewsView

নিউজ ভিউ
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম কামাল হোসেন বলেছেন, সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে স্কুলের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস এম কামাল হোসেন বলেন, বর্তমান যুগে মোবাইল ও ইন্টারনেটের কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে। সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে এবং নিয়মিত পড়াশোনা করছে কি না—তা অভিভাবকদের কঠোরভাবে তদারকি করতে হবে। তিনি অভিভাবকদের অনুরোধ করেন যেন তারা সন্তানদের হাতে মোবাইল ফোন না দেন এবং সন্ধ্যার পর তারা যেন বাইরে আড্ডা না দেয় সেদিকে খেয়াল রাখেন। সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে প্রয়োজনে তাদের শাসন করার পরামর্শও দেন তিনি।
প্রতিষ্ঠানের আজীবন সদস্য মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম প্রধান, মোহাম্মদ মনির হোসেন, সাইফুল ইসলাম, সমাজসেবক শাহ-জালাল এবং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হক। সভায় বক্তারা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের আরও বেশি সময় দেওয়ার অনুরোধ জানান।

লোড হচ্ছে...