রাজনীতিসোনারগাঁও
১২ ফেব্রুয়ারি হাতপাখার পক্ষে ‘নিরব বিপ্লব’ হবে: গোলাম মসীহ্
NewsView

নিউজভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ বলেছেন, গণসংযোগে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সাড়া মিলছে, তাতে আগামী ১২ ফেব্রুয়ারি ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে একটি নিরব বিপ্লব ঘটবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার ৪, ৫ ও ১০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন।
সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে আলহাজ্ব গোলাম মসীহ্ সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের ডাকে ব্যাপক সাড়া দিচ্ছে। মানুষ এখন শান্তি ও ন্যায়বিচার চায়। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখ ভোটাররা ব্যালটের মাধ্যমে হাতপাখাকে বিজয়ী করে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসবে।”
তিনি আরও বলেন, জনগণের সেবা করার লক্ষ্যেই তিনি নির্বাচনের মাঠে নেমেছেন এবং নির্বাচিত হলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করবেন। প্রচারণাকালে ভোটারদের মাঝে হাতপাখার লিফলেট বিতরণ করা হয় এবং এলাকার শান্তি-শৃঙ্খলার প্রতীক হিসেবে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ সোহেল প্রধান, সমন্বয়কারী সায়েদ রিদওয়ানসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। গণসংযোগটি ৪, ৫ ও ১০ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে।

লোড হচ্ছে...