নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা সেতুর ঢালে গাড়ি চাপায় শিশু নিহত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর ও সদর উপজেলাকে সংযুক্তকারী তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে এক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় সেতুর ঢাল সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
নিগত শিশুর নাম আবু বকর (৬)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শিশু আবু বকর সেতুর ঢাল এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোড হচ্ছে...