জাতীয়
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করল ইরান
NHP NewsView

নিউজভিউ
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রসীমায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যে এক সফল আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের যাতায়াত সহজতর করার জন্য ইরানের সহযোগিতা কামনা করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, এর আগে ইরান যখন হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন বাংলাদেশের মানুষ তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছিল। এই অনুরোধের প্রেক্ষিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন এবং রোবরার রাতে নিশ্চিত করেন যে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশি জাহাজের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। খলিলুর রহমান মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করে বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। সংলাপ ও কূটনীতিই হতে পারে যেকোনো মতপার্থক্য নিরসনের প্রধান হাতিয়ার।
বাংলাদেশের এই শান্তিপ্রিয় অবস্থানের প্রশংসা করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক জলসীমায় বিশেষ করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনার পর থেকে বাংলাদেশের নৌ-পরিবহন ও বাণিজ্য খাত উদ্বেগের মধ্যে ছিল। ইরানের এই আশ্বাসের ফলে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য বাংলাদেশি জাহাজের যাতায়াত এখন থেকে আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

লোড হচ্ছে...