নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ভোট পড়েছে ৫৪ শতাংশের বেশি: রিটার্নিং কর্মকর্তা
NewsView

নিউজভিউ
সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৫৪ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
রায়হান কবির বলেন, “বিকেল ৪টার আপডেট অনুযায়ী ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে। শেষের ৩০ মিনিটে কতগুলো ভোট কাস্ট হয়েছে, তা জানা যায়নি। এখন ভোট গণনা শুরু হয়েছে। পরবর্তী আপডেট ভোট গণনা শেষে জানা যাবে, নারায়ণগঞ্জে ঠিক কত শতাংশ ভোট কাস্ট হয়েছে।”
এবার নির্বাচনে জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। তার মধ্যে পুরুষ ১১ লাখ ৯৮ হাজার ৯২৯, নারী ভোটার ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২০ জন। জেলার ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হয়।

লোড হচ্ছে...