নারায়ণগঞ্জসদর
ইসদাইরে বাবুর্চি হত্যায় চারজন গ্রেপ্তার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবুর্চি রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় জড়িত চারজন মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের মধ্যে শরিফ নামে একজন আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো. আলী (৪৮) ও সজিব (২৪)।
ডিবি পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি রাতে ফতুল্লার নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে রায়হান মোল্লাকে ঘিরে ধরে একদল দুর্বৃত্ত। চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা রামদা, চাপাতি ও ছোরাসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার গুরুত্ব বিবেচনা করে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে ও ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি বিশেষ দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি শরিফকে আজ বুধবার আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিবি পুলিশ জানায়, মামলার অন্য তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
হত্যাকাণ্ডের মূল হোতা রাজ্জাকসহ পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা নিশ্চিত করেছে।

লোড হচ্ছে...