নারায়ণগঞ্জবন্দর
ত্বকী হত্যার ১৩ বছর
শুক্রবার সমাধিতে মিলাদ ও স্মরণ আয়োজন
NHP NewsView

নিউজভিউ
মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর ৬ মার্চ শুক্রবার। এ উপলক্ষে সকালে বন্দর সিরাজ শাহর আস্তানায় ত্বকীর সমাধিতে মিলাদ ও ফুল দিয়ে স্মরণ করা হবে। মঙ্গলবার (৪ মার্চ) বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বলা হয়, সকাল ৯ টায় বন্দর ঘাটে সমবেত হয়ে সমাধি উদ্দেশ্যে রওনা করা হবে। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে হত্যা করা হয়। দীর্ঘ ১৩ বছরেও এর বিচার প্রক্রিয়া শেষ হয়নি। প্রতি মাসেই এই হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে আন্দোলন হচ্ছে রাজধানীসহ নারায়ণগঞ্জে।

লোড হচ্ছে...