রাজনীতি
হামের টিকার উদ্যোগ নেয়নি অস্তর্বর্তী সরকার: প্রধানমন্ত্রী
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের অত্যন্ত প্রয়োজনীয় হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। এসময় তিনি অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে বর্তমান সরকারের নেওয়া দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবাই মিলে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, সেই অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে আমাদের শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছিল।” তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।
টিকা প্রাপ্তির বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন যে, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF) এই মুহূর্তে বাংলাদেশকে ভ্যাকসিন পেতে বড় ধরনের সহায়তা দিচ্ছে। তিনি বলেন, “ইউনিসেফ অত্যন্ত দ্রুততার সঙ্গে হামের ভ্যাকসিন পাঠিয়েছে। আমরা ইতিমধ্যে ওষুধগুলো হাতে পেয়েছি। আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় দুই কোটি শিশুকে এই হামের টিকা প্রদান করা।”
বক্তব্যে দেশে টেস্ট কিটের স্বল্পতার কথা অকপটে স্বীকার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকার এই সমস্যা সমাধানে কাজ করছে এবং ইতিমধ্যে প্রচুর কিট দেশে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, “সম্ভবত একটি কিট দিয়ে তিন জন শিশুকে পরীক্ষা করা সম্ভব। বেশ কিছু কিট এই মুহূর্তে ঢাকা কাস্টমস ও এয়ারপোর্টে খালাসের অপেক্ষায় আছে। দ্রুতই এগুলো সারাদেশে সরবরাহ করা হবে।”
জনস্বাস্থ্য সুরক্ষায় তাঁর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেন যে, টিকার এই বৃহৎ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

লোড হচ্ছে...