রাজনীতিসদর
নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে রূপান্তর করা আমার লক্ষ্য: দিপু ভূঁইয়া
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) বিল জাতীয় সংসদে পাস হওয়াকে জেলাবাসীর জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, রাজউক থেকে আলাদা হয়ে নারায়ণগঞ্জবাসী আজ নিজস্ব সম্মানের জায়গায় ফিরে এসেছে এবং এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের চাষাঢ়া চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ঐকান্তিক প্রচেষ্টায় এই উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদিত হওয়ায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে এই ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। সভায় ব্যবসায়ী নেতারা দাবি করেন যে রাজউকের অধীনে থেকে নানা হয়রানি ও অবহেলার শিকার হতে হয়েছে তাদের এখন সেই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি মিলবে।
মুস্তাফিজুর রহমান দিপু তার বক্তব্যে বলেন, রাজউক বড় সংস্থা হলেও নারায়ণগঞ্জের বিপুল জনসংখ্যার তুলনায় সেখানে প্রয়োজনীয় জনবলের অভাব ছিল। ফলে প্ল্যান ছাড়া বাড়ি নির্মাণ ও যত্রতত্র কৃষিজমি দখলের মতো ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, হাউজিং কমপ্লেক্সগুলো শর্ত না মেনেই কৃষিজমি দখল করছে কিন্তু এখন থেকে এনডিএ’র মাধ্যমে প্ল্যানিং অনুযায়ী বাড়ি নির্মাণ এবং সরকারি জমি উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক করা হবে।
নারায়ণগঞ্জ বর্তমানে ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে পরিচিত যা জেলার জন্য অপমানজনক বলে মন্তব্য করেন দিপু। তিনি বলেন, বিগত সরকারের সময় বহুতল ভবন নির্মাণে বিধিনিষেধ দিয়ে নারায়ণগঞ্জকে অবহেলিত রাখা হয়েছিল এবং শুধু ঢাকাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তার লক্ষ্য নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে রূপান্তর করা এবং ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা।
শহরের চাষাঢ়ার যানজট দূর করতে চাষাঢ়া মোড়ের একটি সংস্থার অধীনে থাকা সরকারি জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান। এছাড়া লিংক রোডে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সড়ক বিভাগের সাথে কথা বলেছেন যা শীঘ্রই বাস্তবায়িত হবে। ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত জটিলতা এবং নতুন উদ্যোক্তাদের ঋণের বিষয়েও সরকারের সাথে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি আবু জাফর পরিচালক মো. সোহাগ আহমেদুর রহমান তনু রিয়াদ চৌধুরী এবং গোলাম সারোয়ার সাঈদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

লোড হচ্ছে...