জাতীয়
ঈদে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি
NewsView5

নিউজভিউ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন আবদুস সালাম।
বুধবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদের আগের রাতেই পশুর হাট শেষ হওয়ার পর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। পরদিন কোরবানি শেষে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো নগরী পরিষ্কার করা হবে।
তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীতে ১১টি অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। হাট পরিচালনায় ইজারাদারদের জন্য কিছু নিয়ম-শৃঙ্খলা নির্ধারণ করা হয়েছে, যাতে ক্রেতা-বিক্রেতা ও নগরবাসী কেউ ভোগান্তিতে না পড়েন।
ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি পশুর হাটে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। সেখানে পর্যবেক্ষণের জন্য সিটি করপোরেশনের কর্মী, চিকিৎসক ও প্রয়োজনীয় সেবাদানকারী দল থাকবে। গবাদিপশুর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মানুষের জরুরি চিকিৎসাসেবাও নিশ্চিত করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহলও থাকবে।
নগরীর সৌন্দর্য রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা কামনা করে আবদুস সালাম বলেন, আগামী দুই বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। তবে এ কাজে জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঠেকাতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে কোথায় মশার লার্ভার ঝুঁকি বেশি, তা চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় নগরবাসীর প্রতি বাড়ির আঙিনা, ড্রেন ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও পানি জমে না থাকলে ডেঙ্গু মশা ডিম পাড়তে পারবে না এবং লার্ভাও জন্ম নেবে না।

লোড হচ্ছে...