জাতীয়
সাংবাদিকদের গায়ে হাত তুললে হাত গুঁড়িয়ে দেওয়া হবে: বিএফইউজে সভাপতি
NewsView

নিউজ ভিউ
সাংবাদিকতা পেশার সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহিন। শনিবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)’-এর দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বজ্রকণ্ঠ ঘোষণা দেন।
বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেন, “মিডিয়াকে অন্ধকারে রাখার দিন শেষ। সাংবাদিকদের বিরুদ্ধে আর একটি মিথ্যা মামলা হলে কিংবা তাঁদের দিকে আঙুল তোলা হলে বিএফইউজে রাজপথে নামবে। প্রয়োজনে প্রশাসনের এসপি-ডিসি কীভাবে পদে থাকেন, তাও দেখা হবে।” তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ভেবেছিলাম আন্দোলন শেষ, কিন্তু ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় এখনো আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। সদ্য পদত্যাগকারী তথ্য উপদেষ্টার পেছনের চরিত্র ভয়ংকর ছিল উল্লেখ করে তিনি নতুন তথ্য উপদেষ্টার কাছে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দাবি করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মনির হোসেন। এরপর মহান মুক্তিযুদ্ধ, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি এবং নিহত সকল সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এনইউজে সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিল্লাল হোসেন রবিন। সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে জানান, আবু সাউদ মাসুদের কলম থামাতে বিগত সময়ে তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়েছিল। অর্থ সম্পাদক মুস্তাক আহমেদ শাওন আর্থিক প্রতিবেদন পেশ করলে সদস্যদের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন এবং বিএফইউজে দপ্তর সম্পাদক আবু বক্কর প্রথম আলো ও ডেইলি স্টারের অতীত ভূমিকার কড়া সমালোচনা করেন। তাঁরা বলেন, অতীতে দিগন্ত টেলিভিশন, নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকার ওপর যখন হামলা হয়েছিল, তখন এসব গণমাধ্যম রহস্যজনকভাবে নীরব ছিল। এনইউজে সভাপতি আবু সাউদ মাসুদও এই বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, “সাংবাদিকদের ওপর হাত উঠলে ২৪ ঘণ্টার মধ্যে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে। তবে গণমাধ্যমকে সব সময় সত্য ও দায়িত্বশীল হতে হবে।”
বিশেষ অতিথি শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসমিন আক্তার অপসাংবাদিকতা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, শ্রম অধিদপ্তর সাংবাদিকদের পাশে আছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে জানান, গত দেড় বছরে নারায়ণগঞ্জে ১৪২টি ঘটনায় ব্যবসায় বাধা দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ যেন নতুন ফ্যাসিবাদের কবলে না পড়ে সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকার অনুরোধ জানান তিনি।
ওবায়দুর রহমান শাহিন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান যেমন সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরাও তেমন বৈষম্যহীন বাংলাদেশ চাই। ক্ষমতার লোভে আধিপত্যবাদকে সুযোগ দিলে দেশবাসী ক্ষমা করবে না।
সাধারণ সভায় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির সকল সদস্যসহ জেলার সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সদস্যরা সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

লোড হচ্ছে...