জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টা কে কোন পদে দায়িত্ব পেলেন
NewsView4

নিউজভিউ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টার মধ্যে মন্ত্রণালয় ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগপ্রাপ্তদের মাঝে দায়িত্ব অর্পণ করেছেন।
তালিকায় থাকা পাঁচজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও পাঁচজন উপদেষ্টার দপ্তর চূড়ান্ত করা হয়েছে। হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জাহেদ উর রহমান দায়িত্ব পেয়েছেন পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের।
অন্যদিকে মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপদেষ্টারা তাঁদের নিজ নিজ পদে থাকাকালীন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।

লোড হচ্ছে...