রাজনীতি
আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে: তারেক রহমান
NHP NewsView

নিউজভিউ
যশোরের শার্শায় নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না, বরং দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়।” এসময় তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সবার সামনে স্পষ্ট করে বলতে চাই, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।” গণভোটের রায় নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মূলত দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় বলে তিনি উল্লেখ করেন।
জনসভায় নারী শিক্ষার প্রসারে বড় ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে নারীদের জন্য ডিগ্রি পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এছাড়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’-এর পাশাপাশি নারীদের হাতে ‘এলপিজি কার্ড’ তুলে দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে এসব উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্শার ২৬টি গ্রামের জলাবদ্ধতা দূর করতে যদুনাথপুর খালটি খনন করেছিলেন, যা পরবর্তীতে ‘জিয়া খাল’ হিসেবে পরিচিতি পায়। বাবার হাতে গড়া সেই ঐতিহাসিক স্মৃতি ও উন্নয়নের প্রতীক ‘উলশী খাল’ পুনর্খননের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ অর্থনীতি ও কৃষি বিপ্লবের নতুন বার্তা দিলেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...