রাজনীতিরূপগঞ্জ
স্বাস্থ্যমন্ত্রীর কাছে এমপি দিপু ভূঁইয়া
এতো মানুষের স্বাস্থ্যসেবা ৫০ শয্যার হাসপাতাল যথেষ্ট নয়
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে বর্তমানের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দা পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই বিশেষ আবেদন জানান।
এমপি দিপু বলেন, রূপগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় এখানে স্থায়ী বাসিন্দাদের চেয়ে ভাসমান মানুষের সংখ্যা অনেক বেশি। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষের সমাগম ও যাতায়াত থাকে এই এলাকায়। এতো বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল কোনোভাবেই যথেষ্ট নয়। রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবিটি তিনি সরাসরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে তুলে ধরেন।
একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল ও ইতিবাচক সংবাদ প্রকাশের আহ্বান জানান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি বলেন, অনেক সময় নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে ভুল তথ্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, পরিস্থিতি চলাকালীন তিনি নিজে যখন স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়েছেন, তখন জানতে পেরেছেন নারায়ণগঞ্জে ৭৫ হাজার টিকা মজুত ছিল। গুজব নয় বরং সঠিক তথ্যের মাধ্যমে মায়েদের সন্তানদের টিকাদানে উৎসাহিত করার জন্য তিনি অনুরোধ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লোড হচ্ছে...