খেলা
টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পাকিস্তান
NewsView

নিউজভিউ ডেস্ক
আজ ৩ মে (রোববার) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
প্রথম বহরে ঘোষিত স্কোয়াডের সব সদস্য আসেননি। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এর ফাইনাল রয়েছে তাই অনেক খেলোয়াড় এখনো নিজ দেশেই করছেন। ফাইনাল ম্যাচ শেষ করে দলের বাকিরা পরবর্তী বহরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
এই সিরিজে পাকিস্তানের অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ। তবে সবচেয়ে বড় চমক হলো পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার কোচ হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে ৪ জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)।
৮ মে থেকে শুরু সিরিজের প্রথম ম্যাচ, অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) চক্রের অংশ।
পাকিস্তান টেস্ট স্কোয়াডে থাকছেন: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

লোড হচ্ছে...